জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মো. মুহিদুল ইসলাম, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠী পৌরসভার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী জগন্নাথকাঠী বাজারের বিসমিল্লাহ মেডিকেল হল-এর স্বত্বাধিকারী মোঃ শাহজাহান এবং জ্যাকলিন ফার্মেসি-এর স্বত্বাধিকারী মোঃ সারোয়ার হোসেনকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। অভিযানকালে তার সঙ্গী হিসেবে ছিলেন পিরোজপুরের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালি এবং নেছারাবাদ থানা পুলিশের একটি দল।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

