চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী

প্রকাশঃ Sep 13, 2026 - 21:52
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এসব ট্রেন ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে গতি কিছুটা কম হলেও চলবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া কোনো সরকার আবার ফিরে এসেছে—সারা পৃথিবীতে এমন নজির নেই। কোনো দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা একসঙ্গে পালিয়ে গেছেন, এমন ঘটনাও নজিরবিহীন।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা ভাবছেন, তারা দুরাশা করছেন। বরং দলের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করা দরকার।

দেশের বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ময়মনসিংহ ছাড়া দেশের সাত বিভাগে বিমানবন্দর রয়েছে। বর্তমানে দেশে ৮টি বিমানবন্দর চালু আছে, যার কয়েকটির অবস্থা বেশ নাজুক। সামনে দেশে আরও বেশ কয়েকটি এয়ারক্রাফট আসছে। আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

শেরপুরের পর্যটন ও অবকাঠামো উন্নয়ন নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ, আকস্মিক পাহাড়ি ঢল থেকে রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

-স্বাধীন/এমএ

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী
লোগো
Sep 13, 2026

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta