সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশঃ Aug 12, 2026 - 12:45
সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত। নিহতরা হলেন-আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এসটিআর

সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
লোগো
Aug 12, 2026

সিলেটে এক বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta