বানারীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জগন্নাথকাঠী (বড়বাড়ী) এলাকায় মোঃ সাব্বির আহমেদ (৩০) নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে মর্মান্তিকভাবে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত সাব্বির আহমেদ ওই এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। বুধবার (১২ আগস্ট) সকালে তিনি শ্রমিকের কাজ করতে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলায় যান। সেখানে গাছ কাটার কাজ করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সাব্বির আহমেদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে এলাকায় শোক ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
-স্বাধীন দিগন্ত/এমএ
বানারীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

