প্রতিমন্ত্রীর পিএসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রকাশঃ Aug 12, 2026 - 20:58
প্রতিমন্ত্রীর পিএসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিজ কক্ষে অনুপস্থিত থাকায় সেখানে আগত এক ব্যক্তির বসাকে কেন্দ্র করে দায়িত্ব পালনকারী পিয়ন সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তাকে দুই দিনের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন বঙ্গ সংবাদ-এর সম্পাদক মির্জা মহিবুল হাসান। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় তিনি পিএসের কক্ষে বসতে গেলে সেখানে দায়িত্বে থাকা পিয়ন সুমন তাকে বাধা দেন।

পিয়ন সুমন জানান, পিএসের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ওই কক্ষে বসেছিলেন। তিনি ওই ব্যক্তিকে কক্ষে বসতে দেওয়ায় তাকে দুই দিনের শোকজ করা হয়েছে।

ঘটনার পর পিএসের অনুপস্থিতিতে কক্ষে আগত ব্যক্তিদের সঙ্গে পিয়নের আচরণ ও দায়িত্ব পালনের ধরন নিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে আগত ব্যক্তিদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও শালীন আচরণ প্রত্যাশিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎপ্রত্যাশীদের সঙ্গে যথাযথ সমন্বয় ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা প্রয়োজন বলেও তারা মনে করছেন।

এদিকে, ঘটনাটি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে। তবে পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে শোকজের প্রকৃত কারণ ও বিস্তারিত বিষয় আরও স্পষ্ট হবে।

-স্বাধীন দিগন্ত/এমএ

প্রতিমন্ত্রীর পিএসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ
লোগো
Aug 12, 2026

প্রতিমন্ত্রীর পিএসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta