যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর

প্রকাশঃ Aug 14, 2026 - 21:06
যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর

যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম পুরোনো ও ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের প্রতি তার এমন অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সম্প্রচারিত ইসরায়েলি পডকাস্ট ‘মেলেখ ব্লিটজার হাইম’-এ অংশ নিয়ে নেতানিয়াহু এই আক্রমণাত্মক বক্তব্য দেন।

মূলত গাজা যুদ্ধ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ পরিবেশনার সমালোচনা করতে গিয়ে প্রসঙ্গটি টেনে আনেন নেতানিয়াহু। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ব্রিটিশ লেখক র‍্যান্ডলফ চার্চিলের প্রশংসা করে তিনি ব্যঙ্গাত্মক সুরে বলেন, আজকের ব্রিটেনে এমন দৃষ্টিভঙ্গি খুঁজে দেখুন, যাকে আপনি বলতে পারেন ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন।

নেতানিয়াহুর এই মন্তব্যকে চরম ‘বিদ্বেষপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রগ্রেসিভ ইহুদি সংগঠনগুলো। ‘মুভমেন্ট ফর প্রগ্রেসিভ জুডাইজম’-এর রাব্বি চার্লি বাগিনস্কি ও রাব্বি জশ লেভ এক যৌথ বিবৃতিতে জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান কোনোভাবেই ব্রিটিশ ইহুদিদের মতামতের প্রতিনিধিত্ব করে না এবং চরম সামাজিক উত্তেজনার মুখে এ ধরনের মন্তব্য বর্ণবাদকে উসকে দেয়।

লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই তেল আবিবের সঙ্গে লন্ডনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার ইসরায়েলে কিছু নির্দিষ্ট সামরিক অস্ত্র রপ্তানির লাইসেন্স বাতিল এবং তাদের ওপর মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে। একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় দুই দেশের দীর্ঘদিনের মিত্রতায় বড় ধরনের ফাটল ধরে, যা নেতানিয়াহুর নতুন এই মন্তব্যের মধ্য দিয়ে আরও প্রকাশ্য রূপ নিল।

এসটিআর

যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
লোগো
Aug 14, 2026

যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta