সৌদিতে ড্রোন প্রতিহত করার সময় বিদেশি নাগরিক নিহত

প্রকাশঃ Sep 17, 2026 - 20:59
সৌদিতে ড্রোন প্রতিহত করার সময় বিদেশি নাগরিক নিহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তায়েফে ড্রোন হামলা প্রতিহত করার সময় এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে, নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন।

সৌদি আরবের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তায়েফকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠায়। ড্রোনটি প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ বা প্রতিরোধ অভিযানের ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে। আহত দুজনের পরিচয় ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবে হুথিদের হামলা বাড়ার পর এটিই দেশটিতে প্রথম প্রাণহানির ঘটনা।

এর আগে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলা প্রতিহত করার দাবি নিয়মিতই করে আসছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে, ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত কমে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছ থেকে সহায়তা চেয়েছে রিয়াদ।

-স্বাধীন/এমএ

সৌদিতে ড্রোন প্রতিহত করার সময় বিদেশি নাগরিক নিহত
লোগো
Sep 17, 2026

সৌদিতে ড্রোন প্রতিহত করার সময় বিদেশি নাগরিক নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta