দেশে ভূমিকম্প অনুভূত

প্রকাশঃ Aug 17, 2026 - 12:01
দেশে ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসটিআর

দেশে ভূমিকম্প অনুভূত
লোগো
Aug 17, 2026

দেশে ভূমিকম্প অনুভূত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta