কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রকাশঃ Aug 19, 2026 - 18:10
কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা অধিদপ্তরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা একটি মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান খায়রুল হক।

এর আগে পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ২ জুলাই আদালতে আবেদন করা হয় এবং ৮ জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে পরদিন ১০ আগস্ট আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেন। সেই জামিনের ভিত্তিতেই বুধবার কারাগার থেকে মুক্তি পান তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

-স্বাধীন/ এমএ

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
লোগো
Aug 19, 2026

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta