ত্রিদেশীয় সিরিজের সময়সূচি প্রকাশ করল পাকিস্তান
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৯ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের পাশাপাশি একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেরও আয়োজন করবে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করবে শ্রীলঙ্কা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৩ অক্টোবর।
এরপর ১৮ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে সাত ম্যাচের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে হওয়ার পর বাকি লিগ ম্যাচ ও ফাইনালের জন্য খেলা গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
১৮ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের। ২০ অক্টোবর পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। এরপর ২২ অক্টোবর লড়বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এরপর ম্যাচগুলো হবে লাহোরে; যেখানে ২৫ অক্টোবর পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং ২৭ অক্টোবর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৯ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৩১ অক্টোবর ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি
১৮ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, রাওয়ালপিন্ডি
২০ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
২২ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ অক্টোবর: পাকিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
২৭ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর
২৯ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, লাহোর
৩১ অক্টোবর: ফাইনাল, লাহোর
এসটিআর
ত্রিদেশীয় সিরিজের সময়সূচি প্রকাশ করল পাকিস্তান

