এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশঃ Sep 2, 2026 - 20:35
এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের

জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নেতৃত্বের দায়িত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে হবে ক্রিকেটের ম্যাচগুলো। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে টাইগারদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের শীর্ষ দল। এই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু করবে লিটন দাসের দল। জয় পেলে ১ অক্টোবর সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। আর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে পদক নির্ধারণী ম্যাচ।

এবার বাংলাদেশ পূর্ণ শক্তির দলই পাঠাচ্ছে। আফগানিস্তান তাদের মূল দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিলেও ভারত ও পাকিস্তানও শক্তিশালী স্কোয়াড নিয়ে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে।

বাংলাদেশের ১৫ সদস্যের দলে লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

তবে দলে জায়গা হয়নি সম্প্রতি ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসা সাব্বির রহমানের।

-স্বাধীন/এমএ

এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের
লোগো
Sep 2, 2026

এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta