রেফারিং নিয়ে মন্তব্য, আপাতত শাস্তি হচ্ছে না মরিনিওর

প্রকাশঃ Sep 22, 2026 - 18:40
রেফারিং নিয়ে মন্তব্য, আপাতত শাস্তি হচ্ছে না মরিনিওর

মাদ্রিদ ডার্বির পর রেফারিং নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। তবে আপাতত সেই মন্তব্যের কারণে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না পর্তুগিজ এই কোচকে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ না তোলার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ রেফারিদের সংগঠন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, মরিনিওর মন্তব্যের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করেছিল রেফারিদের সংগঠন। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির (সিটিএ) আইনি বিভাগের সঙ্গেও আলোচনা করা হয়। তবে সোমবারের বৈঠকের পর শেষ পর্যন্ত অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে মূল রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াসের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মরিনিও। বিশেষ করে ভিএআর কর্মকর্তা ড্যানিয়েল ত্রুহিয়ো সুয়ারেসের ভূমিকা নিয়ে প্রকাশ করেন অসন্তোষ।

রিয়াল কোচের অভিযোগ ছিল, আতলেতিকোর দুই খেলোয়াড় এমন অপরাধ করেছিলেন, যার জন্য তাদের লাল কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি তাদের মাঠ ছাড়ার নির্দেশ দেননি। একই সঙ্গে ম্যাচ পরিচালনার জন্য ওর্তিস আরিয়াসের অভিজ্ঞতা এবং বড় ম্যাচ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও।

নিজের বক্তব্যে ভিএআর কর্মকর্তা ত্রুহিয়োর আগের একটি রিয়াল-সংশ্লিষ্ট ম্যাচের ঘটনাও তুলে ধরেন তিনি।

মরিনিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে সর্বোচ্চ চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানারও আশঙ্কা ছিল। তবে রেফারিদের সংগঠন শেষ পর্যন্ত অভিযোগ না করায় আপাতত সেই সম্ভাবনা থাকছে না।

-স্বাধীন/এস

রেফারিং নিয়ে মন্তব্য, আপাতত শাস্তি হচ্ছে না মরিনিওর
লোগো
Sep 22, 2026

রেফারিং নিয়ে মন্তব্য, আপাতত শাস্তি হচ্ছে না মরিনিওর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta