ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

প্রকাশঃ Aug 22, 2026 - 12:40
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট (শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে।

-স্বাধীন/ এমএ

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
লোগো
Aug 22, 2026

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta