সাংবিধানিক নিয়মেই স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশঃ Aug 23, 2026 - 13:33
সাংবিধানিক নিয়মেই স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সাংবিধানিক বিধান যথাযথভাবে অনুসরণ করেই সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমাদের ক্যান্টনমেন্টের দল হিসেবে আখ্যা দেওয়া হয়, অথচ আওয়ামী লীগই গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সে ধরনের নির্বাচন আয়োজন করবে না।

দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়ালে যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

সাংবিধানিক নিয়মেই স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকারমন্ত্রী
লোগো
Aug 23, 2026

সাংবিধানিক নিয়মেই স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta