রাতে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ Aug 24, 2026 - 02:04
রাতে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের রাজ্যে ছাতারপুরে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের একসঙ্গে রহস্যজনক মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। নিহতদের শেষকৃত্য হলেও রহস্য উদঘাটনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) এনডিটিভির খবরে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত্যুর আগের রাতে তিন বোন বেগুন ভর্তা ও রুটি খেয়েছিল। তবে ওই খাবারের সঙ্গে তাদের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। নিহত তিন বোন হলেন—সাত বছর বয়সী মেয়ে পুনম, তিন বছর বয়সী মনীষা এবং নয় মাস বয়সী চাহাত।

পুলিশ জানতে পারে, পরিবারটি পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্তের ব্যবস্থা না করেই তিন শিশুর মরদেহ দাফন করেছে। পরে স্থানীয় পুলিশ ও চিকিৎসকদের একটি দল গ্রামে গিয়ে দাফনের স্থান পরিদর্শন করে। ছাতারপুরের প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা আরপি গুপ্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পুরো দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, ‘বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি পুরো দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ, রাজস্ব ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলকেও জানানো হয় এবং তাদের ডাকা হয়।’ তিন বোনের মৃত্যুর পেছনের পরিস্থিতি এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিভিন্ন দল কাজ করছে বলেও জানান তিনি।

কর্মকর্তারা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন। তিন বোন অসুস্থ হওয়ার আগে ও পরে কী ঘটেছিল, সেই ঘটনাক্রমও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এসটিআর

রাতে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু
লোগো
Aug 24, 2026

রাতে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta