সেপ্টেম্বরে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

প্রকাশঃ Aug 25, 2026 - 00:59
সেপ্টেম্বরে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

চলতি বছরের সেপ্টেম্বরে ২৪ ডলারের বেশি দরে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ক্রয়সংক্রান্ত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৪ দশমিক ৬২৫ ডলারে কেনা হবে। এ ছাড়া ২৩-২৪ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ২৫ ডলার দরে আরও এক কার্গো এলএনজি কেনা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তর্জাতিক কোটেশন আহ্বান (আরএফকিউ) প্রক্রিয়ায় সরকারি ক্রয়-বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক)-এর আওতায় প্রস্তাবটি কমিটির কাছে উপস্থাপন করা হয়। ক্রয়প্রক্রিয়া ও সুপারিশ করা দরদাতাদের প্রস্তাব বিবেচনার পর কমিটি তা অনুমোদন করে।

বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশ আমদানি করা এলএনজির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এরই মধ্যে সেপ্টেম্বরের জন্য আরও দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার।

এসটিআর

সেপ্টেম্বরে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
লোগো
Aug 25, 2026

সেপ্টেম্বরে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta