বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে তরুণীর অনশন
ফেনী থেকে বিয়ের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে গিয়ে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অনশন করছেন এক তরুণী।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার চন্ডিপুর এলাকার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ফাতেমা আক্তার নামে ওই তরুণী প্রেমিক ইমন হোসেনকে বিয়ের দাবিতে অনড়ভাবে অবস্থান করছেন।
থানা পুলিশ ও স্থানীয়রা বলেন, মেয়েটি বারবার ইমনকে বিয়ের জন্য যান। কিন্তু তার বাড়িঘর কোথায় তা নিশ্চিতভাবে বলে না। তার কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে। এর আগে এসে সে তার বাড়ি ফেনীর ছাগলনাইয়ার একটি এলাকার কথা বলেছিল। কিন্তু সেটা তার সঠিক ঠিকানা ছিল না। পরে তখন তাকে পুলিশ ও স্থানীয়রা বুঝিয়ে পাঠিয়ে দেয়। এখন আবার সে ইমনকে বিয়ের জন্য এসে অবস্থান করছে।
অনশনরত ফাতেমা আক্তার বলেন, বিয়ের আশ্বাসে ইমনের সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছি। এখন ইমন বিয়ে নিয়ে অস্বীকৃতি জানাচ্ছে। এজন্য বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান করছি। বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি ছাড়ব না।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এই তরুণী এর আগেও দুইবার বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নিয়েছে। তখন তাকে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। তার বাড়ির লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বাড়ি ফেনী জেলায় বললেও সে তার সঠিক ঠিকানা দিচ্ছে না।
এসটিআর
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে তরুণীর অনশন

