রুহুল কবির রিজভীকে নেছারাবাদ বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলমের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফখরুল আলম।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া তুলে দেন ফখরুল আলম। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. ফখরুল আলম নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও তিনি দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে ফখরুল আলম রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ফখরুল আলম।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে দলের সাংগঠনিক কার্যক্রম, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
-স্বাধীন/ এমএ
রুহুল কবির রিজভীকে নেছারাবাদ বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলমের ফুলেল শুভেচ্ছা

