পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ আগুনের ঘটনা ঘটে। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পরও ঘটনাস্থলে তাপ কমাতে পানি ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ঘটনার পর হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার কারণ ও দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
-স্বাধীন/ এমএ
পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু

