ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ আখ্যা দিলেন ট্রাম্প

প্রকাশঃ Aug 31, 2026 - 20:10
ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি দেশটির নেতৃত্ব নিয়েও কড়া মন্তব্য করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরানের এখন কোনো কার্যকর নৌবাহিনী বা বিমানবাহিনী অবশিষ্ট নেই। দেশটির অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিজস্ব মুদ্রাব্যবস্থাও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি সেনা ও পুলিশ সদস্যদের বেতন দেওয়ার সক্ষমতাও দেশটির নেই বলে দাবি করেন তিনি।

ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটিতে বর্তমানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে ইরানের বর্তমান নেতৃত্বকে ‘সম্পূর্ণ বিশৃঙ্খল’ আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, তারা এখন আর সঠিকভাবে দেশের প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখে না।

সূত্র: আল-জাজিরা

-স্বাধীন/এমএ

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ আখ্যা দিলেন ট্রাম্প
লোগো
Aug 31, 2026

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ আখ্যা দিলেন ট্রাম্প

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta