ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

প্রকাশঃ Aug 27, 2026 - 14:27
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রশিক্ষক এবং অন্যজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে চার আসনের দুই ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পরই দুর্ঘটনাটি ঘটে। তবে কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিমানটি কানপুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার সময় সেটি প্রশিক্ষণকেন্দ্রে ফেরার পথে ছিল। নিহত দুই পাইলটের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে বিমানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

সূত্র: এনডিটিভি

-স্বাধীন/ এমএ

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
লোগো
Aug 27, 2026

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta