জাতিসংঘে ইরানকে দুটি পথের প্রস্তাব ট্রাম্পের
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের সামনে দুটি ভিন্ন পথ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে গিয়ে দেশটি পুনর্গঠনের সুযোগ পাবে। অন্যদিকে চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখোমুখি হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি কি তাদের এমন এক নরকের দিকে ঠেলে দেব, যেখানে টিকে থাকার কোনো সুযোগ থাকবে না? এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহান হওয়ারও কোনো আশা থাকবে না।’
তবে কঠোর এই বার্তার পাশাপাশি ইরানের সঙ্গে শেষ পর্যন্ত একটি চুক্তি হবে বলেও আশাবাদ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, নির্বাচন শেষ হওয়ার পরপরই দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে।
ট্রাম্প বলেন, ‘তেহরানের জন্য চুক্তিতে রাজি না হওয়ার কোনো যৌক্তিকতা নেই।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি দুই দেশের আলোচনা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগ নতুন করে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে আবারও আলোচনা শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
-স্বাধীন/এমএ
জাতিসংঘে ইরানকে দুটি পথের প্রস্তাব ট্রাম্পের

