এনবিআরে বড় রদবদল, ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি করে বিভিন্ন কর অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের দেশের বিভিন্ন কর অঞ্চল, কর আপিল অঞ্চল এবং এনবিআরের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ পাঠানো হয়েছে।
মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
এ ছাড়া মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং রিগ্যান চন্দ্র দেকে ঢাকা কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ এ এবং সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে পদায়ন করা হয়েছে।
তানিয়া সুলতানাকে (চলতি দায়িত্ব) ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এর আপিলাত রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ এ, মো. মারুফ উল আবেদীনকে (চলতি দায়িত্ব) ফরিদপুর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এর আপিলাত রেঞ্জ-২ এ এবং মো. তানভীর মোর্শেদকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে বদলি করা হয়েছে।
তাছলিমা ইসলামকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মুহা. রাশেদুল হাসানকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
মো. সাইফুর রহমান রাসেলকে (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-০৪ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে পাঠানো হয়েছে। মুসতবা ইশতিয়াক আহমদকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার পদ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
এ ছাড়া দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২ এ, তরঙ্গ কুমার মন্ডলকে ঢাকা কর অঞ্চল-০৫-এর পরিদর্শী রেঞ্জ-০৩ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ এবং ফারহানা শেখকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক পদ থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে এবং মো. ফারজানুল ইসলামকে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক পদ থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
সোনালী বিশ্বাসকে (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-২৪-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা কর অঞ্চল-০৯-এর পরিদর্শী রেঞ্জ-২ এ এবং প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। মো. আবুল কালাম আজাদকে ঢাকা কর অঞ্চল-১৫-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ পাঠানো হয়েছে।
মোহাম্মদ দাউদ হোসেনকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬-এর আপিলাত রেঞ্জ-১ এ এবং মো. এনামুল কবিরকে কুমিল্লা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২ এ বদলি করা হয়েছে।
এস এম গালিব ফারুককে (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৪ থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মস্থলে নতুন করে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে সেই দায়িত্ব বাতিল হবে। বদলি হওয়া কর্মকর্তাদের নিজ নিজ বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
-স্বাধীন/এমএ
এনবিআরে বড় রদবদল, ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি

