২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগের নতুন উপ-পরিচালক নিয়োগ
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ কর্মকর্তাকে বিভিন্ন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে বদলি ও পদায়ন করেছে সরকার।
রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন পদায়ন পাওয়া জেলাগুলো হলো—নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
-স্বাধীন/এমএ
২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগের নতুন উপ-পরিচালক নিয়োগ

