নেছারাবাদে নতুন ইউএনও মোহাম্মদ আবুল হাছনাতের যোগদান
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ আবুল হাছনাত।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাছনাতের যোগদানে জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তাঁর দায়িত্বকালীন সময়ে নেছারাবাদ উপজেলার জনসেবা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও কার্যকর হবে।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাছনাতের সফল কর্মজীবন এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
-স্বাধীন/এমএ
নেছারাবাদে নতুন ইউএনও মোহাম্মদ আবুল হাছনাতের যোগদান

