হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৭৩

প্রকাশঃ Aug 31, 2026 - 17:40
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৭৩

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন।

এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে ৮৭৪ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

-স্বাধীন/এমএ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৭৩
লোগো
Aug 31, 2026

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৯৭৩

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta