উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক আইনে মামলা

প্রকাশঃ Sep 3, 2026 - 15:53
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক আইনে মামলা

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঢাকার সার্কিট হাউজ রোড দিয়ে একটি পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়ি (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

আইন লঙ্ঘনের বিষয়টি নজরে আসার পর দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটিকে থামান। পরে চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন ভঙ্গের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি পৃথক ধারায় মামলা করা হয়।

ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজেও উপস্থিত ছিলেন। দুই মামলায় গাড়িটির জন্য মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে প্রতিটি মামলায় জরিমানার পরিমাণ ৩ হাজার টাকা।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলায় মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম এবং নজিরবিহীন। এর আগে যানজট এড়াতে কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে অনেক প্রভাবশালী ব্যক্তির গাড়ি উল্টোপথে চললেও এবার কঠোরভাবে আইন প্রয়োগ করা হয়েছে।’

-স্বাধীন/এমএ

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক আইনে মামলা
লোগো
Sep 3, 2026

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক আইনে মামলা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta