বিচারবহির্ভূত হত্যা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

প্রকাশঃ Sep 3, 2026 - 17:06
বিচারবহির্ভূত হত্যা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, বিচারবহির্ভূত হত্যা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির জন্য প্রচারণা চালানোর কথাও বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল শক্তিশালী রাখা, বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি এ বিষয়ে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

বিচারবহির্ভূত হত্যা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
লোগো
Sep 3, 2026

বিচারবহির্ভূত হত্যা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta