রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে পরামর্শ দিন: রিজভী

প্রকাশঃ Sep 4, 2026 - 15:14
রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধের পাশাপাশি বিগত সরকারের ভুল পরিকল্পনাও দায়ী। তিনি বলেন, ‘আমেরিকা–ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে।’

বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তবে সংকট সমাধানে রাজপথের কর্মসূচির পাশাপাশি জাতীয় সংসদে কার্যকর পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শুধু অবকাঠামো ও অর্থনীতির মধ্যে দেশের উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

-স্বাধীন/এমএ

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে পরামর্শ দিন: রিজভী
লোগো
Sep 4, 2026

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে পরামর্শ দিন: রিজভী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta