ষড়যন্ত্রের’ বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস

প্রকাশঃ Sep 6, 2026 - 10:30
ষড়যন্ত্রের’ বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস

দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আবেগঘন বক্তব্য রেখেছেন। দিয়েছেন ‘ষড়যন্ত্রের’ বার্তাও।


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসে তিনি এ বার্তা দেন।

তিনি বলেন, এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন উদার হওয়া যাবে না। 

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।

কখনো একাকী জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলেও জানান মির্জা আব্বাস। 

ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

-স্বাধীন/এসও

ষড়যন্ত্রের’ বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস
লোগো
Sep 6, 2026

ষড়যন্ত্রের’ বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta