পরীমনির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি
শৈশব থেকেই রুপালি পর্দায় পথচলা শুরু প্রার্থনা ফারদিন দীঘির। শিশুশিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রী এখন নিয়মিত কাজ করছেন নায়িকা হিসেবে। এরই মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ বেশ কয়েকটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
বর্তমানে দীঘির হাতে রয়েছে নতুন কাজ। তার অভিনীত ‘বিদায়’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যেও রয়েছে আগ্রহ।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনির বায়োপিকে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন দীঘি। তার মতে, পরীমনির জীবন নিয়ে বায়োপিক নির্মিত হলে সেটি হতে পারে বেশ চ্যালেঞ্জিং ও বিনোদনধর্মী একটি কাজ।
দীঘি বলেন, একটি অনুষ্ঠানে পরীমনি জানিয়েছিলেন, তার বায়োপিক নির্মিত হলে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ তার চরিত্র অন্য কেউ ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন না। পরীমনির এই মন্তব্যকেই নিজের জন্য এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দীঘি।
অভিনেত্রীর ভাষায়, “এ বিষয়টি চ্যালেঞ্জ হিসেবেই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার মনে হয়, তার বায়োপিক যদি হয়, তাহলে এটি দারুণ একটি এন্টারটেইনমেন্ট বায়োপিক হবে।”
শিশুশিল্পী থেকে নায়িকা—দীর্ঘ এই পথচলায় দীঘি ইতোমধ্যে নিজের অভিনয়ের স্বতন্ত্রতা প্রমাণ করেছেন। এবার ‘বিদায়’-এর মাধ্যমে দর্শকের সামনে নতুনভাবে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। পাশাপাশি সুযোগ পেলে পরীমনির মতো আলোচিত তারকার জীবনকাহিনি পর্দায় তুলে ধরার চ্যালেঞ্জও নিতে চান এই অভিনেত্রী।না করেছেন মেহেদী হাসান হৃদয়।
-স্বাধীন দিগাস্ত/এস
পরীমনির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি

