মেসি-লেভানডফস্কির লড়াই শেষ হলো সমতায়

প্রকাশঃ Sep 10, 2026 - 11:57
মেসি-লেভানডফস্কির লড়াই শেষ হলো সমতায়

লিওনেল মেসি ও রবার্ট লেভানডফস্কির দ্বৈরথ ঘিরে শিকাগো ফায়ার ও ইন্টার মায়ামির ম্যাচে ছিল বাড়তি উত্তেজনা। তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত লড়াই ছাপিয়ে ১-১ গোলের ড্রয়ে জয় হয়েছে ফুটবলেরই।

ঘরের মাঠে শুরুতেই শিকাগোকে এগিয়ে দেন লেভানডফস্কি। ১০ মিনিটে অ্যান্ড্রু গুটমানের ক্রস থেকে দারুণ সাইড-ভলিতে গোল করেন পোলিশ তারকা। টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন তিনি।

তবে বিরতির পর দ্রুতই ম্যাচে ফেরে মায়ামি। ৪৭ মিনিটে মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে সমতাসূচক গোল করেন কাসেমিরো। টানা তিন ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডারও।

জয়ের জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছে দুই দলই। গোলের সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি বারবার তাকে হতাশ করেন। মেসির চারটি নিশ্চিত গোলের সুযোগ ঠেকানোর পাশাপাশি পুরো ম্যাচে ছয়টি সেভ করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। মেসি-লেভানডফস্কির তারকাখচিত লড়াইয়ে তাই কোনো দল জিততে না পারলেও দর্শক পেয়েছেন জমজমাট এক ফুটবল ম্যাচ।

-স্বাধীন দিগাস্ত/এস

মেসি-লেভানডফস্কির লড়াই শেষ হলো সমতায়
লোগো
Sep 10, 2026

মেসি-লেভানডফস্কির লড়াই শেষ হলো সমতায়

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta