এসএসসি ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন

প্রকাশঃ Sep 10, 2026 - 18:03
এসএসসি ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। তাদের মধ্যে ১ হাজার ৬০৮ জনের গ্রেড বদলেছে। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ২০৭ জন। আর অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন ৩৩৬ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে কুমিল্লা শিক্ষা বোর্ড। উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের তথ্য অনুযায়ী, এসএসসির বিভিন্ন বিষয়ের ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের আওতায় ছিলেন মোট ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ জানান, নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই আবেদন করা উত্তরপত্রগুলো পুনরায় যাচাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে, তারা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

-স্বাধীন দিগাস্ত/এস

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন
লোগো
Sep 10, 2026

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ২০৭ জন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta