হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালি
ইয়েমেনের পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতিরা। তাদের এই অগ্রগতিতে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবরে এরই মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠেছে।
বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহনে এই নৌপথের বিশেষ গুরুত্ব রয়েছে।
ফলে প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে এর আরও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-স্বাধীন/এমএ
হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালি

