২৪ ঘণ্টা সুরক্ষা দিয়েছে পুলিশ ভেনিস থেকে দেশে ফিরেই মুখ খুললেন বাঁধন

প্রকাশঃ Sep 14, 2026 - 10:43
২৪ ঘণ্টা সুরক্ষা দিয়েছে পুলিশ ভেনিস থেকে দেশে ফিরেই মুখ খুললেন বাঁধন

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

বিমানবন্দরে বাঁধনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার বাবা প্রকৌশলী আমিনুল হক।

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার পর ইতালির পুলিশের ভূমিকার প্রশংসা করেন বাঁধন। তিনি জানান, ঘটনার পর তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হয়েছে।

বাঁধন বলেন, ‘আমাকে ২৪ ঘণ্টা সুরক্ষা দেওয়া হয়েছে। তারা সবসময় লবিতে থাকত। আমি যে জায়গায় যেতাম, তারাও সঙ্গে সঙ্গে সেখানে যেত। ৮ তারিখে আমি পুলিশে অভিযোগ করেছি। ওই এলাকার পুলিশ আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে।’

হামলাকারীদের কঠোর সমালোচনা করে অভিনেত্রী বলেন, যারা তার ওপর হামলা করেছেন, তারা নিজেরাই এখন সমস্যার মধ্যে পড়েছেন। তার ভাষায়, শুধু দূর থেকে গালাগালি, স্লোগান বা পানি ছোড়া হয়নি; তার গায়ে হাত তোলা হয়েছে।

তিনি বলেন, ‘আমার গায়ে হাত তুলেছেন তারা। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। তারা তাদের জায়গা অনিরাপদ করেছেন; আমাদের না।’

এ সময় প্রবাসীদের দলীয় রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানান বাঁধন। রাজনৈতিক নেতাদের বক্তব্যে প্ররোচিত না হয়ে নিজেদের পরিবার ও ভবিষ্যতের কথা ভাবার অনুরোধ করেন তিনি।

বাঁধন বলেন, ‘আপনার পরিবার সাফার করবে। কিন্তু দলের যে বড় বড় নেতারা আছেন, যারা আপনাদের অডিও-ভিডিও বার্তা দিয়ে উসকে দিচ্ছেন, তাদের জীবন কিন্তু আপনাদের না। মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।’

বাঁধন জানান, গত ৮ সেপ্টেম্বর ইতালিতে এ ঘটনায় মামলা করেছেন তিনি। একই সঙ্গে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী।

ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে ঘটে যাওয়া হামলার ঘটনাটি নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দেশে ফিরে বিমানবন্দরে বাঁধনের বক্তব্যে সেই ঘটনার বিষয়ে তার অবস্থানও স্পষ্ট হলো।

-স্বাধীন/এস

২৪ ঘণ্টা সুরক্ষা দিয়েছে পুলিশ ভেনিস থেকে দেশে ফিরেই মুখ খুললেন বাঁধন
লোগো
Sep 14, 2026

২৪ ঘণ্টা সুরক্ষা দিয়েছে পুলিশ ভেনিস থেকে দেশে ফিরেই মুখ খুললেন বাঁধন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta