তমা মির্জার আবেগঘন পোস্ট ঘিরে নেটিজেনদের কৌতূহল
ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন নিয়মিত। এবার তেমনই একটি আবেগঘন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
সম্প্রতি করপোরেট জীবনেও পা রেখেছেন তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এর মধ্যেই তাঁর নতুন পোস্ট ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ছবির চেয়ে ক্যাপশনেই নজর
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন তমা মির্জা। ছবিগুলোতে কালো রঙের ফুলেল নকশার পোশাকে স্নিগ্ধ সাজে দেখা গেছে তাঁকে। খোলা চুল, কপালে ছোট টিপ আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ক্যাপশন। আবেগঘন সেই পোস্টে তমা লিখেছেন—
‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’
ভক্তদের নানা মন্তব্য
তমা মির্জার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কৌতূহল। অনেকেই মন্তব্যে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’
তবে পোস্টটির মাধ্যমে তমা মির্জা ব্যক্তিগত জীবনের কোনো নির্দিষ্ট বিষয় বোঝাতে চেয়েছেন কি না, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
-স্বাধীন/এস
তমা মির্জার আবেগঘন পোস্ট ঘিরে নেটিজেনদের কৌতূহল

