শাড়ি নিয়ে প্রতারণার মামলা: আদালতে তানজিন তিশার জামিন

প্রকাশঃ Sep 29, 2026 - 15:15
শাড়ি নিয়ে প্রতারণার মামলা: আদালতে তানজিন তিশার জামিন

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিন একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে সেই শুনানিও পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। তারও আগে গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

মামলায় যে অভিযোগ

মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে।

মামলায় অভিযোগ করা হয়, শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী সময়ে তিশার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ২০২৫ সালে ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

অভিযোগ অস্বীকার তিশার

এর আগে ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে সেদিনও আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর সাংবাদিকদের কাছে তিশা দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মামলার অভিযোগ অস্বীকার করে তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল।

মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যাওয়ায় পরবর্তী তারিখে এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

-স্বাধীন/এস

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: আদালতে তানজিন তিশার জামিন
লোগো
Sep 29, 2026

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: আদালতে তানজিন তিশার জামিন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta