ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশঃ Sep 14, 2026 - 19:03
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

দলীয় ঘোষণায় বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমকে।

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এর আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে ডিএসসিসি প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়কের ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

এছাড়া ২০২৪ সেশনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।

-স্বাধীন/এমএ

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
লোগো
Sep 14, 2026

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta