চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশঃ Sep 14, 2026 - 11:25
 চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি চাঁদাবাজির কারণে শ্রমজীবী ও সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, একজন শ্রমজীবী মানুষ সারাদিন রোদে পুড়ে ও ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই অর্থ দিয়েই তার সন্তানের দুধ, স্কুলের খাতা কিংবা বৃদ্ধ বাবার ওষুধের মতো প্রয়োজন মেটানো হয়। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা হিসেবে নিয়ে গেলে শুধু অর্থই নয়, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন অপূর্ণ থেকে যায়।

তিনি আরও লিখেছেন, ‘আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।’

পোস্টে চাঁদাবাজির বিস্তৃতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি লেখেন, দোকান বসানো, ব্যবসা করা, গাড়ি চালানো কিংবা বাড়ি নির্মাণ—বিভিন্ন ক্ষেত্রেই চাঁদা দিতে হচ্ছে। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা দেখিয়ে এই অর্থ আদায় করা হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, চাঁদাবাজির অর্থের একটি অংশ ধাপে ধাপে রাজনৈতিক নেতাদের কাছেও পৌঁছে যায়। তার মতে, চাঁদাবাজি শুধু মানুষের টাকা কেড়ে নেয় না; এর মাধ্যমে মানুষের শ্রম, সন্তানের ভবিষ্যৎ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।

সবশেষে তিনি ‘নব্য চাঁদাবাজদের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলাকায় এলাকায় চাঁদাবাজিবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।’


-স্বাধীন/এস

 চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে: নাসীরুদ্দীন পাটওয়ারী
লোগো
Sep 14, 2026

 চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে: নাসীরুদ্দীন পাটওয়ারী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta