জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে চেয়ে বাফুফেকে চিঠি

প্রকাশঃ Sep 14, 2026 - 21:46
জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে চেয়ে বাফুফেকে চিঠি

লিগ পেছানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল লিগের ১০ ক্লাব। তাদের দাবিতে অবশ্য সাড়া দেয়নি বাফুফে।


গতকাল রাতে নতুন লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চূড়ান্ত করে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক।
সূচি চূড়ান্ত করা বিপাকে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কেননা দলের অনুশীলন শুরু করতে চাই খেলোয়াড়। আর মূল দলের ৯ জন খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে আছেন।

তাদের ফেরত চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছেন মোহামেডান। আগামীকালের মধ্যে ফেরত দেওয়ার অনুরোধ করেছে সাদা-কালোরা।

জাতীয় দলের ক্যাম্পে থাকা মোহামেডানের ৯ ফুটবলার হচ্ছেন—সুজন হোসেন, আনিসুর রহমান, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ, ফয়সাল আহমেদ, সৌরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন। তাদের পেলে ক্যাম্প শুরু করবে মোহামেডান।

আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে এবারের লিগ। অন্যদিকে ২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে বাংলাদেশের ঢাকা ছাড়ার কথা রয়েছে ১৯ সেপ্টেম্বর।

-স্বাধীন/এস

জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে চেয়ে বাফুফেকে চিঠি
লোগো
Sep 14, 2026

জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে চেয়ে বাফুফেকে চিঠি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta