ব্যালন ডি’অরের বড় দাবিদার এমবাপে, বললেন মাইকেল ওয়েন

প্রকাশঃ Sep 23, 2026 - 16:53
ব্যালন ডি’অরের বড় দাবিদার এমবাপে, বললেন মাইকেল ওয়েন

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপেকে বড় দাবিদারদের একজন মনে করছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন। ২০০১ সালে নিজেই এই পুরস্কার জেতা ওয়েনের মতে, লা লিগা ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলে এমবাপের হাতে উঠতে পারে এবারের ব্যালন ডি’অর।

গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘আমি মনে করি, ব্যালন ডি’অর জয়ের বড় সুযোগ আছে এমবাপের।’

রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের ৪০ গোল এবং বিশ্বকাপে তার পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে এমবাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ওয়েন বলেন, লা লিগা ও বিশ্বকাপ—দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা হলে এই পুরস্কারের জন্য তাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

দলীয় সাফল্য হতে পারে গুরুত্বপূর্ণ

তবে এমবাপের পথে কিছু বাধাও দেখছেন ওয়েন। তার মতে, বিশ্বকাপের বছরে বড় কোনো শিরোপা না জেতা এবং লা লিগা বা চ্যাম্পিয়নস লিগের ট্রফি না পাওয়া তার ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ওয়েন বলেন, ‘বিশ্বকাপের বছরে বড় কোনো শিরোপা না জেতা, লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ না পাওয়া তার বিপক্ষে যেতে পারে। তবে তার এমন কিছু অর্জন আছে, যা তাকে ব্যালন ডি’অর জয়ের বড় দাবিদারদের কাতারে রাখে।’

২০০১ সালে ব্যালন ডি’অর জেতার অভিজ্ঞতা থেকে ওয়েন মনে করেন, এই পুরস্কার জিততে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ। তার মতে, ব্যালন ডি’অর জয়ের জন্য একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের অর্জন এবং মৌসুমের বিভিন্ন পরিস্থিতি—সবকিছুই অনুকূলে আসতে হয়।


-স্বাধীন/এস

ব্যালন ডি’অরের বড় দাবিদার এমবাপে, বললেন মাইকেল ওয়েন
লোগো
Sep 23, 2026

ব্যালন ডি’অরের বড় দাবিদার এমবাপে, বললেন মাইকেল ওয়েন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta