ইরানি প্রতিনিধিদলকে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

প্রকাশঃ Sep 18, 2026 - 13:50
ইরানি প্রতিনিধিদলকে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানি প্রতিনিধিদলকে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতিসংঘের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্বের অংশ হিসেবেই ইরানের মূল প্রতিনিধিদলকে অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে প্রতিনিধিদলের আকার সীমিত রাখা হবে এবং তাদের চলাচলের ওপর বিধিনিষেধ বহাল থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিপরীতে ফিলিস্তিনি কর্মকর্তাদের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ কয়েক ডজন কর্মকর্তাকে টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে আব্বাসকে ভিডিওবার্তার মাধ্যমে জাতিসংঘে বক্তব্য দিতে হবে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালির পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ফিলিস্তিন সংকটও এবারের জাতিসংঘ অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

-স্বাধীন/এস

ইরানি প্রতিনিধিদলকে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি যুক্তরাষ্ট্রের
লোগো
Sep 18, 2026

ইরানি প্রতিনিধিদলকে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta