পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত

প্রকাশঃ Sep 18, 2026 - 16:56
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মসজিদটিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের সঙ্গে ধাক্কা দেওয়ার পর এতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ঘটনাস্থলে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি চলছে। এরই মধ্যে পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

-স্বাধীন/এমএ

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত
লোগো
Sep 18, 2026

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta