হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশঃ Sep 18, 2026 - 18:10
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৮ জনে। এর পাশাপাশি নিশ্চিত হামে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু হয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জন।

বিভাগভিত্তিক তথ্য বলছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—৬৩ জন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।

অন্যদিকে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

-স্বাধীন/এমএ

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
লোগো
Sep 18, 2026

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta