হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪

প্রকাশঃ Aug 14, 2026 - 17:54
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত হামে বা হামের উপসর্গে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু। এছাড়া একই সময়ের মধ্যে ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

-স্বাধীন দিগন্ত/ এমএ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪
লোগো
Aug 14, 2026

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta