বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

প্রকাশঃ Sep 18, 2026 - 20:22
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে দলের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে দলের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনা হতে পারে।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও বৈঠকের আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনিও বৈঠকে উপস্থিত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

-স্বাধীন/এমএ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
লোগো
Sep 18, 2026

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta