অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আরও দুজন আটক

প্রকাশঃ Sep 19, 2026 - 21:21
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আরও দুজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে আনাস ও ফাহিমের নাম উঠে আসে। এজন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর আর বাড়িতে ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

-স্বাধীন/এমএ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আরও দুজন আটক
লোগো
Sep 19, 2026

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আরও দুজন আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta