মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ Sep 20, 2026 - 16:53
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা তানবীর হাসান সৈকতকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাকসুদ কামাল, মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

মামলার অন্য আসামিরা হলেন- ঢাবি অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত।

অভিযুক্তদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানবীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। অপর আসামিরা পলাতক বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

-স্বাধীন/এমএ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লোগো
Sep 20, 2026

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta