গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে কাঁদলেন এড শিরান

প্রকাশঃ Sep 21, 2026 - 10:53
গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে কাঁদলেন এড শিরান

গাজা ইস্যুতে র‍্যাপার ম্যাকলমোরকে সংগীত সফর থেকে বাদ দেওয়ার বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান।

শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতে শিরান বলেন, তিনি কখনো নিজেকে রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত করতে চাননি। তবে বর্তমান পরিস্থিতি তাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলার জায়গায় নিয়ে এসেছে।

শিরান ৭ অক্টোবর ইসরাইলে হামলা এবং নোভা সংগীত উৎসবে সংঘটিত হত্যাকাণ্ডকে ভয়াবহ বলে উল্লেখ করেন। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে তিনি বলেন, এসব দৃশ্য তার হৃদয় ভেঙে দিয়েছে। পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় অনুষ্ঠানস্থলের মালিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শিরান। তার মতে, মুক্ত বিশ্বে কোনো অনুষ্ঠানস্থলের পক্ষ থেকে শিল্পীর বক্তব্য বা বিষয়বস্তু আগে থেকেই অনুমোদন করে দেওয়ার ঘটনা কাম্য নয়।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে সফরের কয়েকজন সহশিল্পী সরে দাঁড়ানোয় শিরানের ফিলাডেলফিয়ার অনুষ্ঠানও প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে যায়। পরে তিনি ব্যাকিং ব্যান্ড ছাড়াই কনসার্ট শুরু করেন।

প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে শিরান বলেন, গত কয়েক দিন ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর অন্যতম। গাজা নিয়ে কনসার্টের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য সন্তানসহ পরিবারগুলোর কাছেও তিনি ক্ষমা চান।

সূত্র: দ্য গার্ডিয়ান


-স্বাধীন/এস

গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে কাঁদলেন এড শিরান
লোগো
Sep 21, 2026

গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে কাঁদলেন এড শিরান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta