কুমিল্লায় মা ও শিশু ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

প্রকাশঃ Sep 21, 2026 - 13:41
কুমিল্লায় মা ও শিশু ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পারিবারিক কলহ ও আকস্মিক উত্তেজনার জেরে মা এবং এক বছর বয়সী শিশু ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্ত যুবকের ভাবিকেও গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পেয়ার বেগম (৬২) এবং তার এক বছর বয়সী নাতনি। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত ইমন মিয়াকে (২৫) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগা ইমন মিয়া সোমবার সকালে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি তার মা পেয়ার বেগমকে দা দিয়ে এলোপাতাড়ি কোপান। শাশুড়িকে বাঁচাতে পুত্রবধূ রাবেয়া বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় কাছে থাকা শিশু ভাতিজির ওপরও হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মা ও শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত রাবেয়াকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় বাসিন্দা শাহীন আলম জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা ইমন সকালে হঠাৎ উগ্র হয়ে ওঠে এবং প্রথমে তার মাকে হত্যা করে। এরপর একে একে ভাতিজি ও ভাবির ওপর হামলা চালায়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলায় নিহত দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত রাবেয়াকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

-স্বাধীন/এমএ

কুমিল্লায় মা ও শিশু ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক
লোগো
Sep 21, 2026

কুমিল্লায় মা ও শিশু ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta